Sunday, March 15, 2026

দুর্গাপুরের বদলে শ্রমিক-স্পেশাল থামল রামপুরহাটে! বিক্ষোভ শ্রমিকদের

Date:

Share post:

দুর্গাপুরে থামার কথা থাকলেও যাত্রীদের না নামিয়েই নিউ জলপাইগুড়ির উদেশ্যে রওনা দিল ট্রেন। পরিযায়ী শ্রমিকদের ভোগান্তির আরো এক ছবি। খাবার ও পানীয় জলের অভাবের অভিযোগ ছিলই। এবার বেশ কিছু যাত্রীর দুর্গাপুরে নামার কথা থাকলেও, তাঁদের না নামিয়ে নিউ জলপাইগুড়ির উদেশ্যে রওনা দেয় ট্রেন। ফলে বীরভূমের রামপুরহাট স্টেশনে ট্রেন থামতেই শুরু হয় যাত্রী বিক্ষোভ। এর মধ্যেই ট্রেন থেকে নেমে পড়েন ১৭ জন যাত্রী। তাঁদের বাড়ি পাঠিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

১২ মে কর্নাটকের বেঙ্গালুরু স্টেশন থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়ে। ওই ট্রেনে বাংলায় ফিরেছিলেন পরিযায়ী শ্রমিকরা। যাত্রীদের কারও বাড়ি বাঁকুড়া, কারও পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম কিংবা মালদা। ঠিক ছিল পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানের যাত্রীদের নামানো হবে পুরুলিয়া স্টেশনে। কিন্তু সেখানে না নামিয়ে পরে বলা হয় দুর্গাপুরে নামানো হবে। অভিযোগ, সেখানও যাত্রীদের নামতে দেওয়া হয়নি। এরপর বুধবার দুপুরে ট্রেন রামপুরহাট স্টেশনে থামতেই যাত্রীরা প্লাটফর্মে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের অভিযোগ, ট্রেনে পানীয় জল নেই, খাবার নেই। এমনকী শৌচাগারেও জল নেই। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার ফাঁকে ১৭ জন যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। তাঁদের মধ্যে পাঁচ জনের বাড়ি বীরভূমের মুরারই থানার রাজগ্রাম, একজন মল্লারপুর থানার বীরচন্দ্রপুর গ্রামে। দুজন মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম এলাকার বাসিন্দা। বাকিরা পূর্ববর্ধমান জেলার গলসির বাসিন্দা। হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...