Tuesday, June 16, 2026

বাংলা ছুঁয়ে সিকিম ফিরলেন ভিন রাজ্যে আটকে পড়া বাসিন্দারা

Date:

Share post:

চেন্নাইতে আটকে থাকা বাসিন্দাদের ফিরিয়ে আনল সিকিম সরকার। বৃহস্পতিবার চেন্নাই-মণিপুর (ভৈরবী) এসি স্পেশাল ট্রেনে ১৫২ জন ফিরলেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তাঁদের সিকিমে নিয়ে হয়। ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছতেই তাঁদের মালপত্র স্যানিটাইজ করা হয়। থার্মাল স্ক্রিনিং করা হয় যাত্রীদের। এদিকে তাঁদের নিয়ে যাওয়ার জন্য সিকিম সরকার বাসের ব্যবস্থা করে। লকডাউনে আটকে থাকার পর বাড়ি ফিরতে পেরে বেজায় খুশি বাসিন্দারা। সিকিমের নোডাল অফিসার ভুপ্রেন্দ্র ছেত্রী জানান, সেই রাজ্যের বেশ কিছু পড়ুয়া চেন্নাইতে আটকে ছিলেন। এছাড়া অনেকে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েন, তাঁদের ফেরানো হল। সিকিমে যাত্রীদেরে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর সকলকে কোয়ারেন্টাইনে রাখা হবে।

Related articles

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...