Sunday, June 14, 2026

‘বাংলায় রাজ্যপালের পদ খালি’, টুইটে কটাক্ষ মহুয়ার

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর উদ্দেশে রাজ্যপাল জগদীপ ধনকড়ের একের পর এক পত্রাঘাত এবং কটাক্ষ ভরা টুইটের জবাবে এবার পাল্টা ব্যঙ্গাত্মক টুইট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। নিজের টুইটার হ্যান্ডেল তিনি লেখেন, “বাংলায় রাজ্যপালের পদ খালি রয়েছে”। কারা সেই পদের জন্য আবেদন করতে পারেন তাও আক্রমণাত্মক টুইটে জানান তৃণমূল সাংসদ। তিনি লেখেন,

“বাংলায় রাজ্যপালের পদ খালি রয়েছে। এর জন্য আবেদনকারীর যোগ্যতা –
১. সংবিধান পড়তে পারা।
২. রাজ্য সরকারকে সম্মান ও মুখ বন্ধ রাখতে জানা।
৩. আত্মসম্মান বজায় রাখা এবং নির্লজ্জভাবে রাজনীতি না করা “। এই তিনটি যোগ্যতা থাকলেই রাজ্যপালের পদের জন্য আবেদন করা যাবে বলে টুইটে জানান মহুয়া।
বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে টুইট করেন জগদীপ ধনকড়। তার উত্তরেই মহুয়া মৈত্রের এই টুইট বলে মনে করছেন অনেকেই। এর আগে রাজ্যপালকে দিল্লিতে নিয়ে গিয়ে আইসোলেশনে রাখার কথা বলেছিলেন তৃণমূল সাংসদ।

 

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...