Thursday, May 21, 2026

লকডাউন মোকাবিলা: ভারতকে সাড়ে ৭ হাজার কোটি টাকার প্যাকেজ বিশ্ব ব্যাঙ্কের

Date:

Share post:

করোনার জেরে অতিমারি ও লকডাউন পরিস্থিতিতে দরিদ্রদের প্রতি নজর দিয়েছে ভারত সরকার। সেই কারণে ভারতের জন্য ১ বিলিয়ন ডলারের সামাজিক সুরক্ষা প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করল বিশ্ব ব্যাঙ্ক। ভারতীয় মুদ্রায় এর মূল্য সাড়ে ৭ হাজার কোটি টাকা।

বিশ্বব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ভারত সরকারের ৪০০ বেশি সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে বাস্তবায়িত করতেই এই সিদ্ধান্ত। বিশ্ব ব্যাঙ্কের ভারতের ডিরেক্টর জুনেদ আহমেদ জানান, প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর মিশন’ এই পরিস্থিতি মোকাবিলায় খুবই গুরুত্বপূর্ণ। তাঁর মতে, করোনা পরিস্থিতিতে ভারত জীবন এবং জীবনযাপনের পার্থক্য করা যাচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘গরিব কল্যাণ যোজনা’-তে এই অর্থ যথেষ্ট সাহায্য করবে বলেই আশা জুনেদ কামাল আহমেদের।
এটাই বিশ্ব ব্যঙ্কের সবচেয়ে বড় প্রজেক্ট। আহমেদ জানান, সামাজিক প্রকল্পগুলির সুবিধা পেতে মানুষকে যেন হয়রান না হতে হয়, সেই কারণে ভারত সরকারের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে বিশ্ব ব্যাঙ্ক।

Related articles

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...