Tuesday, May 19, 2026

ট্রেন রাজনীতি : দিলীপ বললেন ট্যুইট আর ট্যুইস্ট করছে রাজ্য সরকার

Date:

Share post:

ট্রেন চেয়ে রাজ্য রেলমন্ত্রককে কোনও চিঠি দেয়নি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, রাজ্য বলছে তারা নাকি ১০৫টি ট্রেনে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসবে। কিন্তু এই সংক্রান্ত কোনও চিঠি পশ্চিমবঙ্গ সরকার দেয়নি বলে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়ে দিয়েছেন। তবে নানা সূত্র থেকে রেল জানতে পেরেছে এইরকম উদ্যোগ নাকি পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে। দিলীপ বলেন, রাজ্য সরকার চায় না পরিযায়ীরা ফিরুক। মুখ্যমন্ত্রী সকলকে বিভ্রান্ত করছেন। সরকারের মন্ত্রীরা কাজের কাজ কিছু করছেন না। শুধু ট্যুইট আর ট্যুইস্ট করছে। দিলীপের দাবি, তিনি নিজে প্রায় সাড়ে তিন লক্ষ পরিযায়ীদের তালিকা দিয়েছিলেন। তাদের ভবিষ্যৎ কী হলো তা জানা গেল না। বিজেপি রাজ্য সভাপতির দাবি, নোডাল অফিসারকে ফোনে পাওয়া যায় না। যে নম্বর দেওয়া হয়, সেই নম্বরও কেউ তোলে না।

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...