Monday, May 18, 2026

ভাড়ার তালিকা প্রকাশ করলো বাস-মিনিবাস সংগঠন, চূড়ান্ত সিলমোহর দেবে রাজ্য

Date:

Share post:

আগামী সোমবার থেকে রাজ্যজুড়ে চালু হবে বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা। তবে ভাড়া বাড়ছে কয়েক গুণ। এতদিন বাসে উঠলে যা ভাড়া দিতে হত, এখন তার তিন গুণ ভাড়া দিতে হবে। বাস মালিকদের তরফে নয়া ভাড়ার যে প্রস্তাব পরিবহণ দফতরকে দেওয়া হয়েছে, সেটাই চূড়ান্ত হতে চলেছে বলে সূত্রের খবর।

সরকারি বাস আগেই পথে নেমেছে। এ বার ধাপে ধাপে বেসরকারি বাস, মিনিবাস, ট্যাক্সি এবং অটোও পথে নামতে চলেছে। বাসের ভাড়া তিন গুণ বাড়ার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও ভাড়া বাড়ছে।

দু’দিন আগেই বাস-মিনিবাস সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাড়া কী হবে, তা বাস মালিকদের উপরেই ছেড়ে দেন তিনি। সেই বৈঠকের পরই নয়া ভাড়ার প্রস্তাব-তালিকা পৌঁছে গেল পরিবহণ দফতরে। সরকারের তরফে চূড়ান্ত অনুমোদন পেলেই পথে নামবে বাস-মিনিবাস।

পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার জানিয়েছেন, যেহেতু ২০ জন যাত্রী নিয়ে বাস চলবে। মালিকদের যাতে খরচা ওঠে, সে বিষয়টাও দেখতে হবে। যাঁদের বেরতেই হচ্ছে, তাঁদের এটুকু সহযোগিতা তো করতেই হবে।

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...

রাজ্যের শিক্ষার নীতি নির্ধারণ: বিকাশ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে শঙ্কর-স্বপন

বাংলায় গঠিত নতুন রাজ্য সরকার প্রতিদিন এক একটি দফতর নিয়ে তৎপরতার সঙ্গে সমস্যার সমাধান ও নতুন নীতি নির্ধারণের...

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...