Tuesday, March 17, 2026

১৬ মে দেশে করোনা সংক্রমণ বন্ধ হবে, নীতি আয়োগের পূর্বাভাসকে কটাক্ষ রাহুল গান্ধীর

Date:

Share post:

এবার নীতি আয়োগকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷

গত ২৩ এপ্রিল নীতি আয়োগ এক পূর্বাভাসে বলেছিলো, “১৬ মে-র পর দেশে নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ ঘটবে না৷” কেন্দ্রীয় সরকার করোনা সংক্রমণ রুখতে যে কৌশল নিয়েছে, তাতে ১৬ মে-র মধ্যে দেশে করোনা সংক্রমণ রুখে দেওয়া যাবে বলে দাবি করেছিল কেন্দ্রীয় সরকারের থিঙ্ক ট্যাঙ্ক৷ সেই পূর্বাভাসকেই তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ৷

ট্যুইটারে প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন, “নীতি আয়োগের জিনিয়াসরা আবার এটা করে দেখালেন৷ আমি আপনাদের নীতি আয়োগের সেই গ্রাফের কথা মনে করাতে চাই যেখানে দাবি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের জাতীয় করোনা রণকৌশলের ফলে আগামীকাল, ১৬ মে-র পর দেশে আর নতুন করে কোনও করোনার সংক্রমণ ঘটবে না৷”

নীতি আয়োগের প্রকাশিত যে গ্রাফের কথা রাহুল গান্ধী উল্লেখ করেছেন, তাতে দাবি করা হয়েছিল এপ্রিলের শেষ সপ্তাহ থেকে দেশে করোনা সংক্রমণের হার নিম্নমুখী হবে এবং মে মাসের ১৬ তারিখের পর তা শূন্যে গিয়ে ঠেকবে৷

নীতি আয়োগের সেই পূর্বাভাসকে ভুল প্রমাণ করে দিয়ে দেশে করোনা সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই৷ এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৮২ হাজার ছুঁয়েছে৷ মৃতের সংখ্যা ২৬০০ ছাড়িয়েছে৷

spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...