Friday, May 29, 2026

পুর-প্রশাসক নিয়োগ নিয়ে বিজেপি নেতার মামলা নিষ্ফলা

Date:

Share post:

কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের মেয়াদ কয়েকদিন আগে এক মামলার জেরে চলতি বছরের জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে হাইকোর্ট।

কিন্তু তার পরেও একই বিষয়ে নিয়ে ফের জনস্বার্থ মামলা করেছে বিজেপি। কিন্তু এতে সুবিধা হয়নি৷ একই বিষয়ে হাইকোর্ট আগেই নির্দেশ দিয়ে দেওয়ায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলাটি জুলাইয়ে আগের মামলাটির সঙ্গেই শোনা হবে বলে জানিয়ে দিয়েছে। বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় মামলাটি দায়ের করেছিলেন৷
এর আগে শারদকুমার সিং নামে এক ব্যক্তি একই ইস্যুতে মামলা দায়ের করেন হাইকোর্টে। সেই মামলায় সিঙ্গল বেঞ্চ প্রশাসক বোর্ডকে ‘কেয়ারটেকার’ চিহ্নিত করে লকডাউনের মধ্যে কাজ চালানোর জন্য একমাস সময় দেয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান মামলাকারী। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের দেওয়া সীমা বাড়িয়ে ১৯ জুলাই মামলার পরবর্তী শুনানির নির্দেশ দেয়।
তার পরেও ওই বিজেপি নেতা “জনস্বার্থে” একই ইস্যুতে মামলা করেন হাইকোর্টে।

Related articles

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...

সীমান্তে BSF-কে জমি দিয়ে শাহর প্রশংসা কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের উদ্দেশ্যই যেন ছিল বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ও সীমান্তে বিস্তীর্ণ জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া। সেই...

আগেই বদলেছিলেন বাসা, এবার আইনি বিচ্ছেদের পথে স্বরূপ-জুঁই

একদিকে যখন বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরে টালমাটাল টালিগঞ্জের স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) সিনেমাপাড়ার পদ, তখন তাঁর ব্যক্তিগত...