Tuesday, May 19, 2026

১০৫টি ট্রেনে পরিযায়ী শ্রমিকদের আনতে যাত্রাপথে সমস্ত খরচ বহন করবে রাজ্য! ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, জুনের ১৫ তারিখের মধ্যে ‌দেশের ১৬টি রাজ্যে আটকে থাকা এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ১০৫টি ট্রেনের ব্যবস্থা করবে রাজ্য সরকার। আজ, শনিবার বিকেলে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি রেলমন্ত্রককে জানিয়েও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথা মতো বিস্তারিত জানিয়ে রেলের চেয়ারম্যান বিনোদ কুমার যাদবকে চিঠিও পাঠিয়ে দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। এ কথাও জানান স্বরাষ্ট্র সচিব।

সবচেয়ে বড় ঘোষণা, এই পর্বে পরিযায়ী শ্রমিকদের ট্রেনের টিকিট-সহ যাতায়াত খরচের সবটাই বহন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, “পরিযায়ী শ্রমিকদের অভিবাদন জানিয়ে আমি ঘোষণা করছি যে, অন্য রাজ্য থেকে এ রাজ্যে ফেরা শ্রমিক স্পেশাল ট্রেনগুলির যাতায়াতের পুরো ভাড়াই রাজ্য সরকার মেটাবে।
কোনও পরিযায়ী শ্রমিককে এজন্য কোনও টাকা দিতে হবে না।”

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...