Monday, April 27, 2026

৮২৯ যাত্রী নিয়ে পঞ্জাব থেকে শ্রমিক স্পেশাল ট্রেন এলো ব্যান্ডেলে

Date:

Share post:

অবশেষে পঞ্জাব থেকে ব্যান্ডেলে পৌঁছালো শ্রমিক স্পেশাল এক্সপ্রেস। ৮২৯ জন যাত্রী নিয়ে শনিবার রাজ্যে আসে ট্রেনটি। ব্যান্ডেলে নামার পর স্বাস্থ্য বিধি মেনে তাঁদের প্রত্যেককে থার্মাল স্ক্রিন করে এবং প্রাথমিক পরীক্ষা করা হয়।

এই বিশেষ ট্রেনে মোট আটটি জেলার শ্রমিকরা ফিরেছেন। জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকরা কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার বিভিন্ন প্রান্তের বাদিন্দা।

স্টেশনের বাইরে ৪২টি বাস আগে থেকেই রাখা ছিল তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। শ্রমিকরা জানিয়েছেন, রাস্তায় তাঁদের কোনও অসুবিধা হয়নি। সোনার কাজের জন্য তাঁরা পঞ্জাব গেছিল। এই ট্রেনে কিছু তীর্থযাত্রী ফিরেছেন বলেও জানা গিয়েছে। করোনা সঙ্কটে কঠিন পরিস্থিতির মধ্যে ঘরে ফিরতে পেয়ে তাঁরা প্রত্যেকেই খুশি।

Related articles

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...