Thursday, June 4, 2026

“মুম্বই ফিরব না আর,” শহর ছাড়ার আগে ক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

Date:

Share post:

ভিন রাজ্য থেকে কাজের আশায় মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন তাঁরা। কিন্তু গত কয়েক মাসে আমূল পরিবর্তন এসেছে তাঁদের জীবনে। যে শহর রুটি-রুজির জোগান দিয়েছে সেই শহরই এখন ভয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে। করোনা পরিস্থিতিতে মুম্বই ছাড়তে চাইছেন পরিযায়ী শ্রমিকরা।

পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রেনের ঘোষণা করেছে কেন্দ্র। তারপরই মুম্বই থেকে বাড়ি ফেরার জন্য আবেদন করেছেন প্রায় ৫ লক্ষ পরিযায়ী শ্রমিক। এদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের বাসিন্দা। বাড়ি ফিরতে ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশনের বাইরে লাইনে দাঁড়িয়ে পড়ছেন তাঁরা। ধারাভি, কুরলা মতো জায়গা থেকে বাসে করে শ্রমিকদের নিয়ে আসা হচ্ছে স্টেশনে। মুম্বই ছাড়ার সময়ে অধিকাংশ শ্রমিকদের বক্তব্য, আর মুম্বই ফিরতে চান না তাঁরা।

করোনা পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের বক্তব্য, গত কয়েক সপ্তাহ ধরে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তাই বাণিজ্য নগরীতে আর ফিরবেন না তাঁরা। এক শ্রমিক জানিয়েছেন, “আমরা আর মুম্বই আসব না। করোনার প্রকোপ শুরু হওয়ার পর কষ্ট সহ্য করেছি অনেক। সরকারের থেকে কোনও সাহায্য পাইনি। নিজেদের গ্রামে অল্প টাকায় বাঁচব। সেটা অনেক শান্তির।”

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...