Saturday, June 27, 2026

একগুচ্ছ শর্ত তৈরি করে কাজ শুরু কলকাতা বিমানবন্দরে

Date:

Share post:

চতুর্থ দফার লকডাউনের মধ্যে আন্তঃরাজ্য বিমান চলাচল শুরু হওয়ার ইঙ্গিত সর্বত্র। কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। কর্মীরা কাজে যোগ দিয়েছেন। সর্বত্র চলছে স্যানিটাইজেশনের কাজ। কলকাতা বিমানবন্দরের ম্যানেজার জানিয়েছেন, বিমান চালু হলে কী কী নিয়মে চলতে হবে তার একটি তালিকা তৈরি হয়েছে।

১. ই-টিকিট স্বাগত

২. যাত্রীকে নিজেকেই ই-চেকিং করতে হবে

৩. বোর্ডিং পাসে বিমানবন্দরের কর্মীরা হাত দেবেন না। জেনারেট হয়ে সরাসরি যাত্রী নিয়ে নেবেন

৪. যাত্রীদের লাগেজ স্যানিটাইজ করে চেকিং করা হবে

৫. মাস্ক ও স্যানিটাইজার যাত্রীদের কাছে রাখা বাধ্যতামূলক

৬. যাত্রীরা ৩৫০ মিলিলিটার সর্বোচ্চ পরিমাণ স্যানিটাইজার রাখতে পারবেন

৭. বিমানের মাঝখানের আসন খালি রাখা হবে

৮. যাত্রীদের মধ্যে অন্তত ৪ফুট দূরত্ব রাখতে হবে

৯. বিমানবন্দর ও এয়ারলাইন্সের কর্মীরা মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ব্যবহার করছেন।

১০. বিমানে পিছনের আসনের সারি ফাঁকা রাখা হবে ইমার্জেন্সির কথা মাথায় রেখে

১১. প্রত্যেক যাত্রীর মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড থাকা বাধ্যতামূলক

Related articles

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...