Saturday, April 4, 2026

এক সঙ্গে ২৫০ জন ভিডিও কনফারেন্স করার সুযোগ, নতুন অ্যাপ আনল গুগল

Date:

Share post:

করোনার আবহে বিশ্বজুড়ে চলছে অনলাইনে পড়াশোনা, অনলাইনে মিটিং আরও কত কি। কিন্তু এসব করার জন্য অবশ্যই দরকার একটি সুরক্ষিত ভিডিও কনফারেন্সের অ্যাপ। আর সেই চাহিদা মেটাতে Google নিয়ে এসেছে একটি দুর্দান্ত অ্যাপ । এর মাধ্যমে সর্বাধিক ২৫০ জন এক সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারবেন।
গুগলের নতুন এই ভিডিও কনফারেন্সের অ্যাপটির নাম ‘Google Meet’। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যায় । এই অ্যাপটি ২০১৭ সালের ৯ মার্চ থেকেই গুগল প্লে স্টোরে রয়েছে। তবে বর্তমান পরিস্থিতির চাহিদা অনুযায়ী অ্যাপটিকে নতুনভাবে ডেভলপ করেছে Google। আর সেটি তারা লঞ্চ করেছে ১লা মে থেকে। এই অ্যাপ ব্যবহার করার জন্য কোনও রকম খরচ করতে হবে না ব্যবহারকারীদের।
Google Meet অ্যাপ ল্যাপটপ বা ডেক্সটপ অথবা স্মার্টফোন থেকেও খুব সহজে ব্যবহার করা যাবে। কম্পিউটার থেকে ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের যেতে হবে https://meet.google.com/ ওয়েব পোর্টালে। আর স্মার্টফোন থেকে ব্যবহার করার জন্য গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে।
অ্যাপটি ডাউনলোড অথবা ওই লিঙ্কে যাওয়ার পর নতুন করে কোনও রকম অ্যাকাউন্ট করারও প্রয়োজন নেই। আপনার ইমেইল আইডি থেকেই লগইন করা যাবে।
এরপর ভিডিও কলিং শুরু করার জন্য ‘New Meeting’ অপশনে ক্লিক করতে হবে। আর সেই মিটিংয়ের লিঙ্ক আপনি যাদেরকে পাঠাবেন তারা অনায়াসে জয়েন করতে পারবে। পাশাপাশি অন্য কেউ যদি মিটিং আগে থেকে শুরু করে থাকেন তাহলে তিনি যে লিঙ্ক আপনাকে পাঠাবেন সেই লিঙ্কের মাধ্যমে আপনি সেই মিটিংয়ে জয়েন করতে পারবেন।
মিটিংয়ের লিঙ্ক আপনি হোয়াটসঅ্যাপ, ইমেইল অথবা অন্য যে কোনও মাধ্যমে আপনার পরিচিতদের পাঠাতে পারবেন।
যেহেতু এই অ্যাপটি Google দ্বারা পরিচালিত তাই সুরক্ষার বিচারে অনেক গুণ এগিয়ে অন্যান্য যে কোনও অ্যাপের তুলনায়।
এই অ্যাপের সবথেকে বড় সুবিধা হল আপনি আপনার কম্পিউটার অথবা স্মার্টফোনের স্ক্রিন অনায়াসে মিটিংয়ে থাকা ব্যক্তিদের দেখাতে পারবেন ‘Present Screen’ এর মাধ্যমে। এই অপশনটি আপনি মিটিং চলাকালীন মেনুতে পাবেন।
এই অ্যাপ ব্যবহার করার জন্য নতুন করে কোনওরকম অ্যাকাউন্ট করার ঝামেলা থাকছে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...