Friday, May 15, 2026

আমডাঙা জোড়া খুন: স্ত্রীয়ের ওপর শারীরিক নির্যাতনের প্রতিশোধ নিতেই গুলি চালিয়েছিল পুলিশকর্মী!

Date:

Share post:

পুলিশ কনস্টেবলের গুলিতে উত্তর ২৪ পরগনার আমডাঙায় জোড়া খুন কাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত কনস্টেবল সন্তোষ পাত্র থানায় গিয়ে আগেই আত্মসমর্পণ করেছিল। তাঁকে জেরা করতেই উঠে এলো খুনের মোটিভ।

বারাসত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অভিযুক্ত পুলিশকর্মী সন্তোষ পাত্রের স্ত্রীয়ের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়ছিল, তার প্রতিশোধ নিতেই গুলি। এবং জোড়া খুন।

অভিযুক্ত পুলিশকর্মী সন্তোষ পাত্র জেরায় স্বীকার করেছে, তার গুলিতেই মৃত্যু হয়েছে সুমন্ত মণ্ডল ও অরূপ মণ্ডলের। কিন্তু কেন? সে জানিয়েছে, নিহত সুমন্ত মণ্ডল তার স্ত্রীর ওপর শারীরিক অত্যাচার চালিয়েছিল, তার প্রতিশোধ নিতেই এই কাজ করেছে। রবিবার অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে বারাসত আদালতে তোলা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার উত্তর ২৪ পরগনার আমডাঙার তেঁতুলিয়ায় পুলিশ কনস্টেবল সন্তোষ পাত্রের গুলিতে দুই ভাইয়ের মৃত্যুর অভিযোগ ওঠে। প্রথমে জানা যায়, সুমন্ত মণ্ডল ও অরূপ মণ্ডলের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। তাঁরা রাস্তায় নেমে ঝগড়া করছিলেন। সেই ঝগড়া থামাতে গিয়েই এলোপাথাড়ি গুলি চালায় কনস্টেবল সন্তোষ। আশঙ্কাজনক অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গা ঢাকা দেয় কনস্টেবল। পরে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এরপর শুরু হয় জেরা। অবশেষে তাকে গ্রেফতার করে পুলিশ।

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...