Thursday, June 4, 2026

প্যাকেজ ৩.২২ লক্ষ কোটির, অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ কংগ্রেসের, হিসাব দিন ২০ লক্ষ কোটির

Date:

Share post:

“সব যোগ করলেও কিছুতেই ২০ লক্ষ কোটি টাকা হচ্ছে না৷ ৫ দফায় মোট ৩.২২ লক্ষ কোটি টাকার হিসাব পাওয়া যাচ্ছে৷ তাহলে অবশিষ্ট টাকার প্যাকেজ কোথায় গেলো ?”

রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পঞ্চম তথা শেষ দফার প্যাকেজ ঘোষণার পর এই প্রশ্ন তুলেছে কংগ্রেস৷ রবিবার কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা বলেছেন, “প্রধানমন্ত্রী যাকে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ বলছেন, কিন্তু আসলে তার পরিমাণ ৩.২২ লক্ষ কোটি টাকা৷”

শর্মা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আমি অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করছি, প্রধানমন্ত্রীর ঘোষণার সঙ্গে প্যাকেজের পরিমাণে ফারাক রয়েছে৷ সরকার আমার এই বক্তব্য ভুল প্রমাণ করুক৷ আমি চ্যালেঞ্জ করছি, আমার পেশ করা পরিসংখ্যান প্রমাণ করতে আমি অর্থমন্ত্রীর সঙ্গে বিতর্কের জন্য প্রস্তুত রয়েছি”।

কংগ্রেসের অভিযোগ, “প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, GDP- র ১০ % বরাদ্দ করা হচ্ছে। অথচ, হিসাব বলছে GDP- র মাত্র ১.৬ শতাংশ বরাদ্দ করা হয়েছে। আনন্দ শর্মা বলেছেন, অর্থনীতিকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর উচিত ছিল গরিব এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের হাতে নগদ জোগান দেওয়া। অথচ, ঘোষিত প্যাকেজে তার কোনও সুস্পষ্ট পরিকল্পনাই নেই।
কংগ্রেসের অভিযোগ,
“পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফেরাতে কেন্দ্রীয় সরকারের কাছে কোনও সুনর্দিষ্ট পরিকল্পনাই ছিল না। যে কারণে তাঁরা পায়ে হেঁটে বাড়ি ফেরার তাগিদে রাস্তায় নেমে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ ব্যাপারে দেশের মানুষের কাছে সরকারকে জবাবদিহি করতে হবে।

Related articles

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...