Saturday, May 23, 2026

চলতে হবে করোনাকে নিয়েই, মানতে হবে নিরাপত্তা বিধি

Date:

Share post:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছে, এই দুনিয়া করোনা-মুক্ত হবেনা আর কোনওদিনই৷ HIV- র মতো করোনাকে নিয়েই বেঁচে থাকতে হবে মানুষকে৷ কবে ভ্যাকসিন আসবে চিকিৎসক বা বিজ্ঞানীরা এখনও জানেন না৷ এই পরিস্থিতিতে আত্মতুষ্ট হলে বিপদ বাড়বেই, এমনই বক্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা বিশেষজ্ঞদের। আগামী অনির্দিষ্ট কাল ধরে যে সব কাজ করতেই হবে, সে বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন :

◾জীবনযাত্রা ও দৈনন্দিন কাজের ধারা বদলাতে হবে৷

◾এখনও হার্ড ইমিউনিটি আসেনি, তাই সতর্ক থাকাই একমাত্র পথ৷

◾বাইরে বেরোতে হলে মুখে মাস্ক ও হাতে গ্লাভস থাকতেই হবে৷

◾বাস, ট্যাক্সি ইত্যাদি গণপরিবহণ ব্যবহার করার সময় গ্লাভস, মাস্ক না থাকলে জীবাণু সংক্রমণের আশঙ্কা ১০০ শতাংশ৷

◾নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত, গ্লাভস ইত্যাদি জীবাণুমুক্ত করতে হবে

◾মাথায় টুপি পরা দরকার৷

◾কোনও দূরত্বে হেঁটে যাওয়া সম্ভব হলে তাই করতে হবে।

◾সব সময় ভিড় এড়াতে হবে।

◾কথা বলার সময় দেড় থেকে দুই মিটার দূরত্ব রাখতে হবে।

◾বাড়ি ফিরে জামাকাপড় ধুতে হবে।

◾সাবান দিয়ে হাত ধোয়া বা স্নান করাও জরুরি।

◾মোবাইল, ঘড়ি, চশমাও বাড়ি ফিরে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।

◾কেনা শাক-সব্জি, ফল ইত্যাদি ভালো করে ধুয়ে নিতে হবে।

◾কর্মীদের ওয়ার্ক-ফর্ম- হোমের সুবিধা ও বাড়ির সামনে পোস্টিং দেওয়া দরকার।

◾কর্মস্থল নিয়মিত স্যানিটাইজ করতে হবে৷

◾গণপরিবহণে যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।

◾’ইমিউনিটি’ বৃদ্ধি পায় এমন খাবার বেশি খেতে হবে এবং হালকা ফ্রি-হ্যাণ্ড এক্সারসাইজ বা যোগাসন করতে হবে৷

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...