Saturday, May 23, 2026

সকাল থেকে নাকাল যাত্রীরা, কোথায় আধ ঘন্টা অন্তর বাস!

Date:

Share post:

সোমবার মহানগরের রাস্তায় নেমে নাকাল হলেন সাধারণ মানুষ। সরকারি বাস দিয়ে যাত্রীদের যাতায়াতের সমস্যা মিটবে বলে আশ্বাস দিয়েছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু আধঘন্টা তো দূরে থাক চড়া রোদ মাথায় করে মানুষ কোথাও কোথাও বাসের জন্য দাঁড়িয়ে রইলেন দেড় ঘন্টা থেকে দু’ঘন্টার বেশি সময়। শেষে বাস এলে সেই বাসে ২০জন যাত্রী দূরে থাক, ঠাসাঠাসি করে যাত্রা করতে বাধ্য হলেন। সোশ্যাল ডিসট্যান্স তখন চুলোয় উঠেছে। আমজনতা বলছেন, অফিস খুলেছে। অফিস বলছে সময়ে কেন আসছ না! বাস তো চলছে। কিন্তু বাস্তব অবস্থাটা তো বুঝতে হবে। আমরা পড়েছি ফাঁপড়ে।

সোমবারের পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বেসরকারি বাস না চালালে যাত্রী পরিবহন কার্যত পঙ্গু। বিরোধীদের বনধ ব্যর্থ করতে একদিনের জন্য সরকারি বাস নামিয়ে বনধ ব্যর্থের ছবি তুলে রাখা যায়, কিন্তু তাতে যে বাস্তব সমস্যার সমাধান হয় না, তা পরিষ্কার হয়ে গেল সোমবার সকাল থেকে। লকডাউনে নূন্যতম যাত্রী পরিষেবা চালু রাখতে পরিবহন দফতরের উচিত এখনই বেসরকারি বাস ইউনিয়ানের সঙ্গে বসা। অন্তর্বর্তীকালীন ব্যবস্থা করা। নইলে পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রাখা।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...