Sunday, April 26, 2026

আমফান আপডেট: শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তের গতিবেগ ২৫০ থেকে ২৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে!

Date:

Share post:

চরম শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টায় এটি সুপার সাইক্লোনে পরিণত হবে। এর নিজস্ব ঘূর্ণাবর্তের গতিবেগ ২৩০ কিলোমিটারে পৌঁছে যাবে। মধ্য বঙ্গোপসাগর এর নিজস্ব ঘূর্ণাবর্তের গতিবেগ ২৫০ থেকে ২৬০ কিমি পর্যন্ত হতে পারে।

দীঘা থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে পারাদ্বীপ থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণ খেপুপাড়া থেকে ১০৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলা তো বটেই, নদিয়া-মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে।
মঙ্গলবার কলকাতা-সহ ৭ জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি। সঙ্গে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সন্ধের দিকে এই ঝড়ের গতিবেগ আরও বাড়াবে।

২০মে বুধবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব-পশ্চিম মেদিনীপুরে ২০০মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। বুধবার ভোররাতে ঝড়ের গতিবেগ ১০০কিলোমিটারে পৌঁছাবে। তারপর বেলা যত বাড়বে, ঝড়ের গতিবেগ ক্রমশ বাড়বে।

পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতায় ঝড়ের গতিবেগ ১২০ থেকে ১৪০ কিলোমিটার হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া ১৫৫ কিলোমিটার গতিবেগ হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বুধবার দুপুরের পর থেকে ঝড়ের গতিবেগ বেড়ে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার দমকা হাওয়া বইবে। কোথাও গতিবেগ ১৮৫ কিলোমিটার পৌঁছতে পারে।

বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে নদীয়া-মুর্শিদাবাদে। বুধবার উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। সিকিমেও ভারী বৃষ্টি হতে পারে।

পাশাপাশি, জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সমুদ্রের জলোচ্ছ্বাস ২০ তারিখ অর্থাৎ বুধবারে পৌঁছতে পারে ১২ থেকে ১৬ ফুটে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে এই জলোচ্ছ্বাস ৮ থেকে ১২ ফুট পর্যন্ত হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...