Friday, June 26, 2026

সরকারের বিরুদ্ধে সরব হওয়ার ‘ অপরাধে ‘ বেধড়ক মার খেলেন চিকিৎসক

Date:

Share post:

সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। তার মাসুল দিতে গিয়ে বেধড়ক মার খেতে হলো চিকিৎসককে। অভিযোগ, সরকারের বিরুদ্ধে মুখ খোলার অপরাধে বিশাখাপত্তনমে চিকিৎসক সুধাকরকে রাস্তায় হিঁচড়ে মারধর করে পুলিশ।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, বিশাখাপত্তনমের নরসিপত্তনম হাসপাতালের চিকিৎসক ডাঃ কে সুধাকর।চিকিৎসকদের জন্য পর্যাপ্ত পিপিই না থাকা নিয়ে অভিযোগ তুলেছিলেন সরকারের বিরুদ্ধে। পিপিই না পেলে চিকিৎসকরা সংক্রমণের শিকার হবে বলে জানিয়েছিলেন তিনি। চিকিৎসক আশঙ্কা প্রকাশ করেছিলেন, এতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে।

এই ভিডিও সামনে আসতেই, দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বিরুদ্ধেও সরব হয়েছে বিরোধী দলগুলি। এ বিষয়ে পুলিশের পাল্টা অভিযোগ, ওই চিকিৎসক মদ্যপান করে অশালীন অঙ্গভঙ্গী করছিলেন। একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের উদ্দেশে চিকিৎসক বলছেন সরকারের হয়ে কাজ করেন পুলিশরা। বিশাখাপত্তনমের পুলিশ সুপার আরকে মিনা জানান, তদন্ত শুরু হয়েছে। তবে ওই চিকিৎসক মানসিকভাবে বিপর্যস্ত।

দেখুন সেই ভাইরাল ভিডিও…

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...