Friday, June 26, 2026

সংক্রমণের নিরিখে এলাকাভিত্তিক জোন ভাগ করতে পারবে রাজ্য, নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

সোমবার থেকে শুরু হয়েছে চতুর্থ পর্যায়ের লকডাউন। প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন এই লকডাউন অনেক নতুন রূপরেখা তৈরি করা হবে। সেই মতো সব রাজ্যকে গাইডলাইন পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। দাবি মেনে গ্রিন, অরেঞ্জ ও রেড জোন চিহ্নিত করার ভার রাজ্যগুলিকেই দিয়েছে কেন্দ্র। তবে, এক্ষেত্রে কিছু নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে। রবিবার প্রকাশিত কেন্দ্রীয় নির্দেশিকায় এই বিষয়টির উল্লেখ রয়েছে। রাজ্যগুলিকে সেই কেন্দ্রীয় বিধি মানতে হবে।

কী সেই বিধি?

•কোন এলাকায় করোনা অ্যাকটিভ কেস কত?

•প্রতি লক্ষে অ্যাকটিভ কেসের সংখ্যা কত

• সাত দিনে সংক্রমণ দ্বিগুণের হার

• করোনা আক্রান্তের মৃত্যু হার

•প্রতি লক্ষে কত জনের নমুনা পরীক্ষা হচ্ছে ও পজিটিভ আসছে তার বিচারেই জোন ভাগ করতে হবে।

• এখন থেকে কোনও নির্দিষ্ট এলাকাকে রেড, অরেঞ্জ বা গ্রিন জোনের কোনও একটির আওতাভুক্ত বলে ঘোষণা করা যাবে।

• জেলা বা পুর এলাকাকে নির্দিষ্ট জোন বলে চিহ্নিত করা যাবে।

• মহকুমা, ওয়ার্ড বা কোনও প্রশাসনিক অঞ্চলকেও নির্দিষ্ট জোনের অধীনে আনা যাবে।

•প্রতিটি মানদণ্ডের ক্ষেত্রেই ‘সমালোচনামূলকস্তর’ ও ‘কাঙ্খিতস্তরের’ নির্দেশ রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদান রাজ্যগুলিকে এই বিষয়ে চিঠি পাঠিয়েছেন।

সংক্রমণ রোধে জোন চিহ্নিতকরণের পাশাপাশি কনটেনমেন্টও গুরুত্বপূর্ণ বিষয়। প্রীতি সুদান তাঁর চিঠিতে ক্লাসটার কনটেনমেন্টের কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন,

• কন্টেইনমেন্টে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে হবে।

• সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে

• স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নজরদারি করতে হবে।

• স্বাস্থ্যবিধি কঠোরভাবে লাগু করতে হবে

•প্রকাশ্যে থুতু ফেলা যাবে না।

•প্রত্যেক কনটেনমেন্ট এলাকার চারপাশে বাফার জোন চিহ্নিত করতে হবে।

•কোনও কনটেনমেন্টে ২৮ দিন সংমক্রমণের নতুন রিপোর্ট না থাকলে তা সফল বলে বিবেচিত হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...