Sunday, May 17, 2026

অ্যাম্বুল্যান্স থেকে চম্পট দিলেন করোনা আক্রান্ত রোগী!

Date:

Share post:

কোভিড হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্স থেকে আক্রান্ত রোগী পালানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার পীরগাছার সারাবেরিয়ার কাছে। সূত্রের খবর, করোনা আক্রান্ত সন্দেশ খালি 2-এর ওই বাসিন্দাকে নিয়ে বারাসতের কদম্বগাছি কোভিট হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন স্বাস্থ্যকর্মীরা। সারাবেরিয়া কাছে প্রস্রাব করার নাম করে নামেন ওই আক্রান্ত। তারপরই স্বাস্থ্যকর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। ইতিমধ্যে পুলিশে খবর দেওয়া হয়। এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি, ওই এলাকা সহ হেমন্ত বসু নগর ও পার্শ্ববর্তী এলাকার মানুষদের আক্রান্ত ব্যক্তি সম্পর্কে ছবি দেখিয়ে সচেতন করে প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়াে হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...