Tuesday, May 19, 2026

লকডাউনের মাঝে এই প্রথম বাংলাদেশ থেকে বিমান দমদম বিমানবন্দরের রানওয়ে ছুঁল

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায় 

করোনাভাইরাসের মোকাবিলায় লকডাউন ঘোষণার পর বাংলাদেশে আটকে পড়েছিলেন এ রাজ্যের ১৬৯ বাসিন্দা। বিশেষ বিমানে তারা ফিরলেন কলকাতায়।

সোমবার দুপুর ১টা নাগাদ ১৬৯ জন যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার বিমান। ঢাকা থেকে বিমানে ওঠার পর এক দফা শারীরিক পরীক্ষা করা হয় যাত্রীদের। দমদম বিমানবন্দরে পৌঁছনোর পরও, আরেক দফা শারীরিক পরীক্ষা করা হয়। লক ডাউনের পর যাত্রীদের নিয়ে এই প্রথম কোনও বিমান কলকাতা বিমানবন্দরের রানওয়ে ছুঁল।
যাঁরা ফিরেছেন তাঁদের ১৪ দিন কোয়রাইন্টিনে থাকতে হবে।
ভিন দেশে আটকে পড়াদের ফেরাতে কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে রাজ্য। ‘বন্দে ভারত মিশন’-এ ইতিমধ্যেই এ দেশের বহু মানুষই ফিরে এসেছেন। পর্যটক থেকে ব্যবসায়ী, পড়ুয়া-সহ অনেকেই বাংলাদেশে আটকে পড়েছিলেন। তাঁদের নিজের রাজ্যে ফেরাতে ভারতীয় দূতাবাসের তরফে যোগাযোগ রাখা হচ্ছিল। শেষ পর্যন্ত ১৬৯ জন যাত্রী নিয়ে কলকাতায় পৌঁছায় এই বিশেষ বিমান।অবশ্য সোমবার সকালে এ রাজ্যে আটকে পড়া ৩৪ জন বাংলাদেশিকে ওই বিমানেই ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।
আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বিমানবন্দরে। যাত্রীদের গন্তব্যে পৌঁছতে আগে থেকেই বিশেষ শীততাপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা রাখা হয়েছিল।

Exclusive: ঢাকা থেকে দমদম বিমানবন্দরে ফিরলেন ভারতীয়রা। কথা বললেন চন্দন, LIVE

Posted by Ekhon BiswaBangla Sangbad on Monday, May 18, 2020

Related articles

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...