Wednesday, June 24, 2026

নবান্নে মুখ্যমন্ত্রীর মতোই আমফান মোকাবিলায় কলকাতা পুরসভার কন্ট্রোল রুম সামলাবেন ফিরহাদ

Date:

Share post:

মারণ ভাইরাস করোনার জেরে যেখানে দিশাহীন মানুষ, ঠিক সেই সময় আবার এক প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ পড়তে চলেছে। এবার “আমফান” নামক ঘূর্ণিঝড়, বলা ভালো সুপার সাইক্লোন ভয়ঙ্কর রূপ ধারণ করে আছড়ে পড়তে চলেছে এ রাজ্য-সহ বেশ কিছু জায়গায়। এই মুহূর্তে দিঘা থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। যা আগামীকাল, বুধবার প্রবল রূপ ধারণ করবে। হাওয়া অফিস জানিয়েছে, এই প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কলকাতাতেও।

তাই আমফান মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সাংবাদিকদের জানান “আমফান” নামক ঘূর্ণিঝড়ের মোকাবিলা করার জন্য রাজ্য সরকার সবরকমভাবে প্রস্তুত। রাজ্য সরকারের পক্ষ থেকে নবান্নে একটি “কন্ট্রোল রুম”ও খোলা হয়েছে। এবং তার পাশাপাশি কলকাতা শহরের নাগরিকদের জন্য কলকাতা পুরসভাতেও “কন্ট্রোল রুম” খোলা হয়েছে।

এই কন্ট্রোল রুমে প্রশাসক প্রধান ফিরহাদ হাকিম সারাক্ষণ নিজে উপস্থিত থাকবেন এবং তার সঙ্গে প্রশাসক মন্ডলীর দায়িত্বে থাকা সকল সদস্যরাও উপস্থিত থাকবেন। যাতে কলকাতার সব মানুষ নিরাপদে থাকে, সেই ব্যবস্থাই করবে পুরসভা। এমনটাই জানিয়েছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...