Wednesday, June 24, 2026

দিঘা-সহ পূর্ব মেদিনীপুরে আমফান মোকাবিলা নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। যা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়তে চলেছে কয়েক ঘন্টার মধ্যেই। তাই আগাম সতর্কতা হিসেবে রাজ্য প্রশাসন ও মন্ত্রীদের সঙ্গে ঘন ঘন বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়। কাঁথির SDO অফিস থেকে আমফান ঝড়ের আগাম সতর্কতা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শুভেন্দু অধিকারী।

উপকূলবর্তী দীঘা-সহ পূর্ব মেদিনীপুরের মানুষের সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস মুখ্যমন্ত্রীকে দিয়ে রাখলেন পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

জানা যাচ্ছে, জেলা প্রশাসন চরম তৎপরতার সঙ্গে উপকূলবর্তী এলাকাতে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে। এনডিআরএফ, বিএফএফ বাহিনীও সুপার সাইক্লোন আফমানের মোকাবিলায় তৈরি রয়েছে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...