Wednesday, May 20, 2026

পূর্ব কলকাতার ট্যাংরা এলাকায় একের পর গাছ উপড়ে গোটা এলাকা বিদ্যুৎহীন

Date:

Share post:

ট্যাংরা এলাকাতেই সম্ভবত সর্বাধিক সংখ্যক গাছ ভেঙে বিপর্যয় শতগুন বৃদ্ধি করেছে৷ গাছ পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে এবং লাইট পোস্ট উপড়ে যাওয়ার জেরে ট্যাংরার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন৷ পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ট্যাংরা থানার সামনে গাছ পড়ে রাস্তা বন্ধ​ হয়েছে৷ নিউ ট্যাংরায় গাছ পড়ে বেশ কিছু দোকান ভেঙ্গে দিয়েছে৷ ৪১ পুলিন খটিক রোডের সামনে গাছ পড়ে রাস্তা বন্ধ৷ দেবেন্দ্রচন্দ্র দে রোডের রুচি আবাসনের সামনে লাইট পোস্ট উপড়ে গিয়েছে৷ ধাপা বাজার সংলগ্ন ধাপা রোডে বৈদ্যুতিক তাঁর ছিড়ে রাস্তা বন্ধ৷ ৩৮ পুলিন খটিক রোডের বস্তির সামনে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে৷

ক্রিস্টোফার রোডে একটি বাড়ির উপরে গাছ পড়েছে৷ বৈদ্যুতিক বাতিস্তম্ভও উপড়ে গিয়েছে৷ এ ছাড়াও ট্যাংরা এলাকার বেশ কিছু ঘরবাড়ি ভেঙেছে৷ অসংখ্য মানুষকে বিভিন্ন স্কুলে তুলে এনে রাখা হয়েছে৷

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...