Saturday, May 2, 2026

মোদির সঙ্গে বৈঠক সেরেই করোনা মোকাবিলায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে বিরোধী বৈঠকে মমতা

Date:

Share post:

করোনার উপর ফের এক মঞ্চে বিরোধী নেতারা। লোকসভা নির্বাচনের প্রায় এক বছর পরে সেট এক মঞ্চে বিরোধীরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে বসিরহাটে গুরুত্বপূর্ণ বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন নবান্নতে। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সে অবিজেপি নেতাদের সঙ্গে দুপুর ৩টেয় বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে যেমন থাকবেন সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার, তেমনি বৈঠকে থাকার কথা দক্ষিণের নেতা এম এ স্ট্যালিন, অখিলেশ যাদব মায়াবতী, সীতারাম ইয়েচুরি, উদ্ধব ঠাকরে এবং বেশকিছু রাজ্যের মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে ১৬টি বিরোধী দলের নেতৃত্ব। এই বৈঠকে কোভিড পরিস্থিতি মোকাবিলায় বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা। করোনা পরিস্থিতি মোকাবিলা কোন পথে করা উচিত, শ্রমিক সমস্যা কীভাবে করা উচিত, শ্রমিক আইন আদৌ বদলানো কতখানি যুক্তিযুক্ত, পরিযায়ী সমস্যা রাজ্য না কেন্দ্রের হওয়া উচিত তা স্পষ্ট করা, করোনা মোকাবেলায় রাজ্যগুলিকে এখনই প্যাকেজ দেয়া উচিত কিনা সমস্ত বিষয়গুলিই আলোচনায় উঠে আসবে। মূলত করোনা সঙ্কটকে সামনে রেখে কেন্দ্রের সংস্কারের বিরুদ্ধে তোপ দাগবেন বিরোধীরা।

Related articles

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...