Friday, June 12, 2026

রেলের কাউন্টারে টিকিট বিক্রির পরিষেবা চালু

Date:

Share post:

অনলাইন পরিষেবার পরে এবার কাউন্টার থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। শুক্রবার থেকেই এই পরিষেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বিভিন্ন স্টেশন ও বিভিন্ন এলাকার কমন সার্ভিস সেন্টার থেকে টিকিট বিক্রি হবে। পয়লা জুন থেকে দেশে ২০০টি নন এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটা থেকেই সেই ট্রেনগুলির জন্য আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন বুকিংও শুরু হয়েছে।
শুক্রবার থেকে সারা দেশের ১ লক্ষ ৭০ হাজার কমন সার্ভিস সেন্টার ও কিছু স্টেশনে টিকিট বিক্রি শুরু করা হচ্ছে। তবে, টিকিট কাটার লাইনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। আগামী কয়েক দিনের মধ্যে আরও ট্রেন চালানোর কথা ঘোষণা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার থেকে যে ট্রেনগুলির বুকিং শুরু হয়েছে তার মধ্যে হাওড়া ও কলকাতার কয়েকটি ট্রেনও রয়েছে।
সেগুলি হল:

হাওড়া-পটনা জনশতাব্দী এক্সপ্রেস

হাওড়া-সেকেন্দরাবাদ ফলকনুমা এক্সপ্রেস

হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস

হাওড়া-মুম্বই সিএসটি মেল

আমদাবাদ-হাওড়া এক্সপ্রেস

দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস

হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস

হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস

হাওড়া-বিকানের এক্সপ্রেস

শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস

শালিমার-পটনা এক্সপ্রেস

অমৃতসর-কলকাতা এক্সপ্রেস

হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস

এই ট্রেনগুলিতে আরএসি ও ওয়েটিং লিস্ট থাকবে। তবে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের উঠতে দেওয়া হবে না বলে রেল সূত্রে খবর।

Related articles

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টার ধারা! তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ

বাংলাদেশের হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে একাধিক থানায় অভিযোগ দায়ের পরে এবার ৯ মার্চ ধর্মতলার ধর্নামঞ্চে করা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দিনিয়ার

বড়পর্দায় সবসময় দর্শকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে গেছেন তিনি। চিত্রনাট্যের দাবি মেনে নিজের অভিনয়ের মধ্যে স্বতন্ত্রতার ছাপ...