Tuesday, May 19, 2026

বৈঠকের আগেই সুর কেটে দিলেন অখিলেশ-মায়াবতী

Date:

Share post:

অবিজেপি রাজনৈতিক দলগুলির ভিডিও কনফারেন্সে বৈঠক শুরু বিকেল তিনটেয়। কিন্তু বৈঠকের আগেই সুর কেটে দিলেন সমাজবাদী নেতা অখিলেশ যাদব এবং বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। তারা সম্ভবত এই বৈঠকে থাকছেন না, যদিও প্রাথমিকভাবে তারা জানিয়েছিলেন থাকবেন। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালেরও না থাকার সম্ভাবনা প্রবল। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার, জে এম স্ট্যালিন, উদ্ধব ঠাকরে এবং বেশ কয়েকজন অবিজেপি মুখ্যমন্ত্রী থাকবেন।

করোনা মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে রাজ্যগুলির মধ্যে অসন্তোষ ক্রমশ বেড়েছে। দীর্ঘ পাঁচ দিন ধরে অর্থমন্ত্রী যে সংস্কারের কথা বলেছেন তা অনেক ক্ষেত্রেই আমজনতাকে বিরক্ত করেছে। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কোনও প্যাকেজ যেমন ঘোষণা করা হয়নি, তেমনি করোনার সুযোগ নিয়ে শ্রম আইনে পরিবর্তন, ছাঁটাই দেশীয় শিল্প বিক্রির সিদ্ধান্ত, বিদেশী পুঁজির আমদানি, পরিযায়ী শ্রমিক এবং দৈনিক মজুরির মানুষের জন্য কোনও রিলিফ না থাকায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হওয়ার ফের সুযোগ পেয়েছে। এবং নিশ্চিত ভাবে এর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখার বিষয় এই পরিস্থিতি কীভাবে তাঁরা কাজে লাগান।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...