Friday, March 13, 2026

মুকেশ আম্বানির জিও’র পঞ্চম চুক্তি, এবার মার্কিন কেকেআর সংস্থা

Date:

Share post:

আবার মুকেশ আম্বানির জিও সংস্থার সঙ্গে আন্তর্জাতিক সংস্থার নতুন চুক্তি। এই নিয়ে সংস্থার পঞ্চম চুক্তি। এবার চুক্তি হলো মার্কিন ইক্যুইটি জায়ান্ট কেকেআর-এর সঙ্গে। ভারতীয় অঙ্কে চুক্তির পরিমাণ ১১,৩৬৭কোটি। বিগত চার সপ্তাহে জিওর সঙ্গে এই নিয়ে পঞ্চম চুক্তি। ৫ সংস্থায় লগ্নির মূল্য ৭৮,৫৬২ কোটি। কেকেআর কিনল ২.৩২% শেয়ার। এশিয়াতে কেকেআরের এটি সবচেয়ে বড় লগ্নি। ইতিমধ্যে ফেসবুক জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছে। কেকেআর জিওর শেয়ার কেনা উৎফুল্ল মুকেশ আম্বানি। তিনি বলেছেন, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং প্রতিষ্ঠিত আর্থিক লগ্নি সংস্থা জিওর সঙ্গে যুক্ত হওয়ায় আমরা রোমাঞ্চিত। ভারতের ডিজিটাল ব্যবস্থাকে সকলে মিলে পাল্টে দেওয়া সম্ভব হবে। কেকেআরের ইতিহাস বলছে যাদের সঙ্গেই তারা যুক্ত হয়েছে তারাই উন্নতির শিখরের দিকে এগিয়ে গিয়েছে। আগামী দিনে তাদের সাহায্যে বিশ্বব্যাপী ডিজিটাল ব্যবসায় জিও এগিয়ে যাবে। আর কেকেআর-এর ফাউন্ডার কাম সিইও হেনরি ক্রাভিস বলেন, জিও এমন এক সংস্থা, যারা দেশের ডিজিটাল সিস্টেমকে পাল্টে দিতে পারে। ভারতে তারা সেটাই করছে। আগামী প্রজন্মের প্রযুক্তির বিপ্লব আনছে জিও।

spot_img

Related articles

এলপিজি সংকটে সক্রিয় সাইবার জালিয়াতি, সতর্ক করল লালবাজার 

গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা নেই, মাত্র দুদিনের মধ্যেই মিলবে নতুন সিলিন্ডার। তার জন্য শুধুমাত্র লিংকে ক্লিক করতে...

জ্বালানি সংকটে ভক্তদের অন্নসেবা বন্ধ বড়মা মন্দিরে, আদ্যাপীঠে বিকল্প ব্যবস্থা

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারত জুড়ে জ্বালানি সংকট। সরাসরি প্রভাব পড়েছে বাংলায়। তমলুকের বর্গভীমা মন্দির থেকে বাগবাজারে মায়ের...

‘কিং’-এর পকেটে টান? টেলর সুইফটের কাছে হার মানলেন এসআরকে!

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’-র মাধ্যমে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার পর, ২০২৬ সালে এসে কিছুটা আর্থিক টানাপোড়েনের...

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? হাইকোর্টে বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশন-রাজ্যের

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? জানতে আলোচনা। সুপ্রিম নির্দেশ হাইকোর্টে ফের SIR-বৈঠক। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের...