Tuesday, May 19, 2026

বিষাদ! ঈদের আগে ফিরল দুই জওয়ানের কফিনবন্দি দেহ

Date:

Share post:

ঈদের আগে ঘরের ছেলের নিথর দেহ ফিরল মুর্শিদাবাদে। ২০মে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় মুর্শিদাবাদের দুই সিআরপিএফ জওয়ানের। একজন মুর্শিদাবাদের রেজিনগর-গোপালপুরে বাসিন্দা জিয়াউর হক এবং অন্যজন জলঙ্গীর সাহেব রামপুরের বাসিন্দা রানা মণ্ডল। দুজনেই কাশ্মীরের শ্রীনগরে ৩৭নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। বুধবার বিকেলে বাড়িতে খবর আসে শহিদ হয়েছেন তাঁদের ছেলেরা। তার আগে দুজনেই বাড়িতে ফোন করে জানিয়েছিলেন তাঁরা ঈদের ছুটিতে বাড়ি আসবেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না।

জিয়াউল হক তাঁর মেয়েকে ফোন করে বলেছিলেন ঈদে ফিরে তাকে নতুন জামা ও খেলনা কিনে দেবেন। কিন্তু বাড়ি ফিরল তাঁর নিথর দেহ।

রানা মণ্ডলের মা জানান, ছেলে বাড়ি এলে ঈদ আনন্দে কাটত। কিন্তু কফিনবন্দি হয়ে ফিরল পুত্র। ঈদের কোনও খুশিই আর নেই এই দুই পরিবারে।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...