Friday, June 26, 2026

সিএসসির বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা সংস্থার কর্তার

Date:

Share post:

এবার সিএসসির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জবাব দিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট (ডিস্ট্রিবিউশন) অভিজিৎ ঘোষ। বললেন গ্রাহকদের দুর্ভোগ হচ্ছে আমরা বুঝতে পারছি। আমরা ক্ষমাপ্রার্থী তার জন্য। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। আমাদের কয়েকটি ধাপে কাজ করতে হয়। লকডাউনের জন্য কাজে অসুবিধা হচ্ছে। বাইরে থেকে কর্মী আনা যায়নি। বিশেষত গাছ কাটার লোকের প্রয়োজন ছিল। আবার লকডাউনের কারণে প্রয়োজন মতো জেনারেটর জোগাড় করা সম্ভব হয়নি। কয়েকটি জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। পুরসভাগুলির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। বড় আবাসনগুলির তালিকা তৈরি করা হচ্ছে। আমাদের মনে হয় কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করতে পারব। আমাদের উপর ভরসা রাখুন। যদিও সিএসসির উপর মানুষ যে ভরসা রাখছেন না, তা সারাদিন ধরে বিভিন্ন এলাকায় অবরোধ বিক্ষোভের ছবিতেই প্রমাণিত হয়েছে।

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...