Monday, May 18, 2026

চিনেই করোনার সূত্রপাত, সেখানেই করোনা প্রতিষেধকের প্রাথমিক সাফল্য

Date:

Share post:

চিনেই করোনার সূত্রপাত, আর আর সেখানকার গবেষকরা বলছেন, বিশেষ ওষুধে নিয়ন্ত্রণ আসবে করোনা ভাইরাসের। গবেষকদের দাবি, এই ওষুধ আক্রান্তের শরীরে গেলে শরীরের মধ্যে ভাইরাল লোড দ্রুত কমিয়ে দেবে এবং প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। চিনা সংস্থা কানসিনো বায়োলিজিস করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল করে যে ফল পাওয়া গিয়েছে, তারই রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা ‘ল্যান্সেট’।

ওই পত্রিকার রিপোর্ট বলছে চিনা গবেষকরা ১০৮জন স্বেচ্ছাসেবীকে তিনটি দলে ভাগ করে পরীক্ষা চালান। এক একটি দলকে এক একরকম ডোজ দেওয়া হয়। প্রতিষেধক দেওয়ার ২৮ দিন পরেও ১০৮ জন স্বেচ্ছাসেবকের শরীরে কোনওরকমের বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখানেই শেষ নয়, দ্বিতীয় পর্যায় আরও ৫০৮ জনের ওপর এই প্রতিশোধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হু জানাচ্ছে পৃথিবীজুড়ে প্রায় ১০০টি প্রতিষেধকের উপর পরীক্ষা-নিরীক্ষা চলছে। এর মধ্যে চারটির ক্ষেত্রে অগ্রগতি ও সাফল্য বেশি। তারমধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি টিকা মোর্দেনা আরএনএ ভ্যাক্সিন এগিয়ে রয়েছে। আর টিকার চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছে নামি ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাজেনেকা।

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...