Sunday, May 24, 2026

একই দিনে দু’বার আটকানো হল দিলীপকে

Date:

Share post:

প্রথমে নন্দকুমারের কাছে জাতীয় সড়কে, তারপর আবার ডেবরায় আটকে দেওয়া হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। একই দিনে দু’বার। মেদিনীপুরের সাংসদকে বারবার আটকানো হল। শেষে পুলিশি প্রতিরোধের মুখে দিলীপ হেঁটে খড়গপুর যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে হাসপাতালে মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার কথা ছিল তাঁর। আর একজনের বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই বাড়িতেও তিনি সৌজন্য সাক্ষাৎ করতে যেতেন। হেঁটে প্রায় ২ কিলোমিটার খড়গপুরের দিকে যাওয়ার সময় পুলিশের তরফে তাঁকে বোঝানো শুরু হয়। শেষে পুলিশের তরফে বলা হয়, তিনি খড়গপুরে ঢুকলে তাঁকে ১৪দিনের হোম কোয়ারান্টাইনে পাঠানো হবে। চলে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়। ক্ষুব্ধ দিলীপ বলেন, এরা আমাকে আটকানোর জন্য আর কী কী করবে? শেষে এলাকার দলীয় সমর্থকদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিয়ে কলকাতার পথে রওনা দেন দিলীপ। পাল্টা তৃণমূল সাংসদ দিব্যন্দু অধিকারী বলেন, উনি এই লড়াইয়ের মাঝে পরিস্থিতি জটিল করছেন। লকডাউন ভাঙছেন। পুলিশ আইন অনুযায়ী কাজ করছে।

Related articles

বন্দে ভারতের নিরাপত্তায় জোর, যাত্রী সুরক্ষায় এবার CORAS

বন্দে ভারতে (Vande Bharat)যাত্রী সুরক্ষায় এবার কমান্ডোজ ফর রেলওয়ে সিকিউরিটি যা ভারতীয় রেলের সুরক্ষা বাহিনী RPF-এর এলিট ইউনিট...

আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস! 

অস্বস্তিকর গরমের মাঝে রবিবাসরীয় সকালের মেঘলা আকাশে বৃষ্টির আশা জেগেছে দক্ষিণবঙ্গবাসীর। স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও (Alipore...

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...