Tuesday, May 19, 2026

আমফানে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের ফি মকুব করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

ফের মানবিক যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে গৃহহীন-ক্ষতিগ্রস্ত অসহায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে দাঁড়াল যাদবপুর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি “জুটা”র মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের আর্থিক সাহায্য করা হচ্ছে বলে জানা গিয়েছে। আমফান ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে একটি পৃথক তহবিল। এখনও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। ফলে যাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইন পেমেন্ট, পেটিএম, গুগল পে’র মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে। প্রথম দফায় এই পড়ুয়াদের ১০০০ টাকা দেওয়া হচ্ছে।

একইসঙ্গে জুটা’র পক্ষ থেকে উপাচার্য সুরঞ্জন দাসের কাছে আবেদন করা হয়েছে, আমফানে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের কাছ থেকে যেন এক বছর ফি এবং হস্টেলে থাকার খরচ না নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, জুটা’র সেই আবেদনে সাড়া দিয়ে এই পড়ুয়াদের এক বছরের ফি এবং হস্টেলে থাকার খরচ মকুব করার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...