Tuesday, June 9, 2026

ঘরে বসেই নমাজ পাঠ ফিরহাদের, উৎসবের দিনেও বিপর্যয় মোকাবিলায় তৎপরতা

Date:

Share post:

করোনা আবহের মধ্যে চলে এসেছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব খুশির ঈদ। তাই সামাজিক দূরত্ব বিধি মেনেই দেশজুড়ে চলছে ঈদ উৎসব। একইভাবে এবার বাড়িতে থেকেই ঈদ পালন করছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এদিন নিজের বাড়িতে বসেই পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নমাজ পাঠ করলেন ফিরহাদ হাকিম।

এর আগে রাজ্যবাসীর কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন, এবার ঘরে থেকেই ঈদ উৎসব পালনের। খুশির ঈদে অবশ্যই মাথায় রাখতে হবে সুরক্ষার কথা, আর মুখ্যমন্ত্রীর সেই বার্তা পালন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

যদিও এবারের ঈদেও আমফান পরবর্তী বিপর্যয় পরিস্থিতি মোকাবিলায় তিনি কাজ করে যাবেন তা আগেই জানিয়েছিলেন ফিরহাদ হাকিম। তাই সকাল সকাল নমাজ পাঠের পর খাওয়াদাওয়া শেষেই পুরসভার উদ্দেশে বেড়িয়ে পড়েন ফিরহাদ হাকিম।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...