Tuesday, June 9, 2026

করোনার চিকিৎসায় সরাসরি রেমডেসিভির তৈরির অনুমতি চাইল সিপলা, হেটেরো ল্যাব

Date:

Share post:

করোনার চিকিৎসায় সরাসরি রেমডেসিভির উৎপাদনের অনুমতি চাইল সিপলা, হেটেরো ল্যাব। দেশে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ক্লিনিক্যাল ট্রায়ালে আর সময় দিতে চাইছে না এই দুই সংস্থা। মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়েন্ট ‘গিলেড সায়েন্স’-এর তৈরি রেমডেসিভির তৈরির অনুমতি ভারতের তিন ফার্মাসিউটিক্যাল সংস্থাকে দিয়েছে ‘গিলেড সায়েন্স’। মার্কিন বিশেষজ্ঞদের দাবি, করোনাভাইরাসের প্রতিলিপি তৈরির ক্ষমতাকে নষ্ট করে দিতে সক্ষম এই অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডিসিভির। ভারতের সিপলা, হেটেরো ল্যাব আর জুবিল্যান্ট লাইফ-কে এই ওষুধ তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সিপলা ও হেটেরো ল্যাব সরাসরি রেমডেসিভির উৎপাদনের অনুমতি চেয়েছে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেল বোর্ডের কাছে। এ বিষয়ে ডিসিজিআই-এ জানিয়েছে, এই পরিস্থিতিতে দুটি সংস্থাকে ক্লিনিক্যাল ট্রায়ালের পর্ব থেকে অব্যহতি দেওয়া যায় কি না তা বিবেচনা করে দেখা হচ্ছে। এর জন্য বিশেষজ্ঞদের একটি নির্দিষ্ট কমিটি আলোচনা চালাচ্ছে। ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া রেমডেসিভির উৎপাদনের লাভ-ক্ষতির দিকগুলি বিশ্লেষণ করছে বিশেষজ্ঞ কমিটি।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...