Saturday, April 18, 2026

করোনায় কনস্টেবলের মৃত্যু, থানা ভাঙচুর করল পুলিশই!

Date:

Share post:

উত্তপ্ত গড়ফা থানা। ভাঙচুর করা হলো অফিস। তবে ভাঙচুর করলেন পুলিশ কর্মীরাই। চেয়ার, টেবিল, জিনিসপত্র ভাঙচুর করা হল সোমবার দুপুরে। কেন? জানা গিয়েছে, গড়ফা থানার এক কনস্টেবলের করোনায় মৃত্যু হয় সোমবার। মৃত্যুর পরেই থানার পুলিশকর্মী ও তাদের পরিজনেরা থানা ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন, পরে ভাঙচুরও করেন। তাদের অভিযোগ, মৃত পুলিশকর্মী যথাযথ চিকিৎসা পাননি। যথাযথ চিকিৎসা পেলে হয়তো তাঁর মৃত্যু হতো না। আর তার জেরেই শুরু হয় অসন্তোষ । পুলিশ কর্মীরা সাদা পোশাকে ছিলেন। ভাঙচুরের খবর পেয়ে ছুটে আসেন ডিসি। দেখা যায় পুলিশকর্মীরা ভাঙা চেয়ার ও টেবিল, জিনিসপত্র সরাচ্ছেন। থানার তরফে মুখ খোলা না হলেও অসমর্থিত সূত্রে খবর ওই থানার আরও ৫-৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Related articles

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...