Tuesday, June 9, 2026

নামখানায় ডুবল বাংলাদেশি বার্জ! ক্রু সদস্যদের উদ্ধার করে পাঠানো হল কোয়ারেন্টাইন সেন্টারে

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফানের ধ্বংসলীলায় ভেঙে তছনছ হয়ে যাওয়া জেটিতে ধাক্কা লেগে ডুবে গেল একটি বাংলাদেশি বার্জ। যদিও উদ্ধার করা হয়েছে ডুবন্ত বার্জের ১২ জন ক্রু সদস্যকে। আজ, সোমবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগণার নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীতে।

জানা গিয়েছে, ছাই ভর্তি বাংলাদেশি বার্জ এমভি প্রিয়াঙ্কা বজবজের দিক থেকে আসছিল। সেই সময় ভেঙে যাওয়া জেটিতে ধাক্কা মেরে ডুবতে থাকে বার্জটি। তৎক্ষনাৎ পুলিশের একটি বোট গিয়ে ক্রু সদস্যদের উদ্ধার করে প্রথমে নামখানা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের চন্দ্রনগর কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...