Monday, May 18, 2026

সাধারণ মানুষকে টাকা দিলে তবেই প্রধানমন্ত্রীর প্যাকেজের গুরুত্ব থাকবে: ঐশী ঘোষ

Date:

Share post:

একে করোনায় রক্ষে নেই, আমফান দোসর। ঘূর্ণিঝড়ের জেরে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য। ঘর হারিয়েছেন সাধারণ মানুষ। পড়ুয়ারা হারিয়েছে বই খাতা। বাংলার এই বিপর্যয়ের দিনে প্রধানমন্ত্রী এসে হাজার কোটি প্যাকেজ ঘোষণা করেছেন। কিন্তু কীভাবে সাধারণ মানুষ পাবেন তা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। এবার কার্যত একই সুরে কথা বললেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ।

ঐশী বলেন, প্রধানমন্ত্রী যে হাজার কোটি টাকার কথা ঘোষণা করেছে তা আসলে ভিত্তিহীন। এই টাকা মানুষের হাতে পৌঁছতে হবে। তবেই তার গুরুত্ব থাকবে। শুধুমাত্র ঘোষণায় কোন ফল মিলবে না। ঐশী বলেন, এই ঘূর্ণিঝড় জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার কথা আগেই বলেছিলেন সিপিআইএম নেতা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। সিপিআইএমের প্রাক্তন বিধায়ক কান্তি গঙ্গোপাধ্যায় দলের নেতা-কর্মীদের নিয়ে বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি করেছেন। সে কথাও উল্লেখ করেছেন ঐশী।

এসএফআই নেত্রী ঐশী বলেন, অনলাইন এডুকেশন চালু হয়েছে। কিন্তু এই পদ্ধতিতে লেখাপড়া করা রাজ্যের অধিকাংশ পড়ুয়ার পক্ষে সম্ভব না। বই-খাতা কেনার সামর্থ নেই। স্মার্ট ফোন নেই। ৮০ শতাংশের কাছে ইন্টারনেট নেই।সোমবার এসএইআইয়ের তরফে ছাত্রছাত্রীদের খাতা-বই পেন বিতরণ করেন নেত্রী ঐশী ঘোষ। স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় ছাত্রীদের। সাংবাদিকদের তিনি জানান, “নিত্য প্রয়োজনীয় জিনিস পাচ্ছেন না সাধারণ মানুষ। আমরা তাই ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রী বিতরণের পরিকল্পনা করেছি।”

Related articles

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...