Saturday, June 20, 2026

আমফানের তাণ্ডবে দিনহাটায় জলের নীচে ১০০ বিঘা জমি

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে চলছে লকডাউন। তাতেই পকেটে টান পড়েছে সাধারণ মানুষের। তার উপর আমফানের দাপট লন্ডভন্ড করে দিয়েছে মানুষের জীবন। দক্ষিণবঙ্গের পাশাপাশি বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা।

বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের বামনহাট গ্ৰাম পঞ্চায়েতের পোয়াতুরকুটির বেশিরভাগ চাষের জমি জলের নীচে। কৃষকদের অনুমান জলের নীচে ১০০ বিঘা ধান ক্ষেত। স্থানীয় কৃষক আব্দুল সোবাহান জানান, লকডাউনের জেরে আমদানি করা জিনিস বিক্রি করা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের ফলে শেষ সম্বলটুকু রইল না। এই অবস্থায় সরকারকে পাশে দাঁড়ানোর আর্জি জানান তিনি। অন্য এক কৃষক বিকাশ চন্দ্র বর্মন জানান তাঁর ২ থেকে ৩ বিঘা জমি জুড়ে ধান জলের নীচে। পাটও জলের তলায়। গ্ৰাম পঞ্চায়েত সদস্যার স্বামী রফিকুল মিয়া বলেন, “পোয়াতুরকুটির প্রায় ১০০ বিঘা ধান ক্ষেত জলের তলায় চলে গিয়েছে। যার ফলে দুর্দশা কৃষকদের। এদিকে লকডাউন চলায় ক্ষতির পরিমাণ অনেক বেশি।”

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...