Friday, May 15, 2026

আমফান বিপর্যয় কাটিয়ে লকডাউন নিয়ে ফের সক্রিয় কলকাতা পুলিশ

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফান বিপর্যয়ে রাজ্য তথা শহরের ফোকাস করোনা থেকে সরে গিয়েছিল। কিন্তু এই সময়কালের মধ্যেই সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে দেশ তথা রাজ্যে। তাই ফের প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে।

কলকাতা শহরে ঢিলেঢালা লকডাউন বরদাস্ত করতে রাজি নয় লালবাজার। তাই সোমবার রাত থেকেই পুলিশ কমিশনার অনুজ শর্মার নেতৃত্বে নড়েচড়ে বসেছেন বিভিন্ন থানার আধিকারিকরা।

আজ, মঙ্গলবার সকাল থেকেই শহরজুড়ে জোরকদমে শুরু হয়েছে নজরদারি। আগের মতোই গাড়ি থামিয়ে চলছে চেকিং। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাতে না বের হয়।

বিভিন্ন মহল থেকে প্রশাসনের কাছে খবর আসছিল, শহরের বিভিন্ন জায়গায় লকডাউন ঠিকমতো মানা হচ্ছে না। পুলিশ একটু ঢিলেঢালা দিতেই সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় বেরোচ্ছে মানুষ। তাই সংক্রমনের সম্ভাবনাও বাড়ছে।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...