Wednesday, June 24, 2026

সীমান্ত সংঘাত সামাল দিতে মনমোহনের পথে মোদি!

Date:

Share post:

ভারতের সঙ্গে চরমে পৌঁছেছে চিনের সংঘাত। লাদাখ সীমান্তে প্রস্তুত হচ্ছে দুই দেশই। লাদাখের পাশাপাশি সিকিমের নাকুলা পাসেও দুই বাহিনীর জওয়ানদের মধ্যে হাতাহাতি, পাথরবৃষ্টি হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে চিনের প্রেসিডেন্ট শি জিংপিং তাঁর দেশের সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলেছে।

এই পরিস্থিতি সামাল দিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর দেখানো পথ বেছে নিতে পারেন নরেন্দ্র মোদি। এমনটাই ধারণা কূটনৈতিক বিশেষজ্ঞদের। মনমোহন সিং এর আমলে ২০১২ সালে ওয়ার্কিং মেকানিজম বা সীমান্তে কার্যপদ্ধতি মেনে চলার চুক্তি হয় চিন ও ভারতের মধ্যে। সেই চুক্তিতে সই করেছিলেন বেজিংয়ে ভারতের রাষ্ট্রদূত এবং বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্ত সংক্রান্ত সমস্যা মেটাতে এই চুক্তি তৈরি হয়েছিল। তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এবং চিনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দীর্ঘ আলোচনার পর চুক্তি তৈরি হয়। দুই দেশের যুগ্ম সচিব স্তরের আধিকারিকদের এই কার্যপদ্ধতি মেনে চলার দায়িত্ব দেওয়া হয়েছিল৷ এই কার্য পদ্ধতি মেনে চলার জন্য ১২টি বৈঠক হয়েছে দু’দেশের মধ্যে।

বর্তমানে সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে তাতে বিশেষজ্ঞ মহলের ধারণা এই পথে হাঁটতে পারেন মোদি। সীমান্ত সংঘাত এড়ানোর এই ক্ষমতা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হাতে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে পারেন পূর্ব এশিয়ার দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তবও।

Related articles

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...