Saturday, May 9, 2026

মেখলিগঞ্জে খাবারের প্যাকেট রাস্তায় ঝুলিয়ে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

Date:

Share post:

খাবার নিম্নমানের। পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। এই অভিযোগে বুধবার খাবারের প্যাকেট রাস্তায় ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন পরিযায়ী শ্রমিকরা। ঘটনাস্থল কোচবিহারের মেখলিগঞ্জ। শ্রমিকদের সঙ্গে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। বিডিওর গাড়ি আটকে বিক্ষোভ দেখান তাঁরা।

মেখলিগঞ্জ ব্লকের ধূলিয়াবাজারের কোয়ারেন্টাইন ৯৭ জন পরিযায়ী শ্রমিককে রাখা হয়েছে৷ পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, পানীয় জলের ব্যবস্থা নেই, খাবার নিম্নমানের। এদিন সকালে পরিচয় শ্রমিকসহ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দা কৃষ্ণকান্ত রায় ,সুবল রায় জানান, “পরিযায়ী শ্রমিকদের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। তাঁরা খাবার না পেয়ে ধূলিয়া বাজারের খাবারের খোঁজে আসছেন। এতে স্থানীয়দের সংক্রমণের সম্ভাবনা বাড়ছে।”

এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং মেখলিগঞ্জ থানার পুলিশ৷ মেখলিগঞ্জ বিডিও সাঙ্গে ইউডেন ভূটিয়া এ বিষয়ে কিছু বলেননি। তবে ব্লক প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে৷

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...