Saturday, March 7, 2026

বাংলার করোনা ও আমফান আপডেট

Date:

Share post:

ক) কোভিড

➡️ নতুন পজিটিভ কেস – ১৮৩ (গতকাল ছিল ১৯৩)

➡️ মোট অ্যাক্টিভ কেস – ২৩২৫

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৯২৩৬ (ঘূর্ণিঝড় আমপান এর প্রভাব সত্ত্বেও দৈনিক টেস্টের সংখ্যা সর্বোচ্চ)

➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ২.৫২% (তিন সপ্তাহ আগে যা ছিল ৫%)

➡️ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে – ১৮৫০

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ২১৭ (গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬)

➡️ কোমরবিডিটি-র কারণে মৃত্যু – ৭২

➡️ মোট ছাড়া পেয়েছেন – ১৫৭৮ (গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ৯২ জন, ছাড়া পাওয়ার হার ৩৭.৬৪%)

*খ) ঘূর্ণিঝড় আমপান*

➡️ রাজ্য়ের যে ১০ লক্ষ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে

➡️ ১৬ টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে; তবে ২ জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। স্বরাষ্ট্রসচিব উত্তর ২৪ পরগনায় ক্যাম্প করবেন এবং সমস্ত ব্যবস্থাপনা তদারকির জন্য দক্ষিণ ২৪ পরগনায় অতিরিক্ত মুখ্য সচিবকে আগামী ৩ দিনের জন্য নিয়োগ করা হবে

➡️ সুন্দরবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সমস্ত নদী বাঁধ তৈরী করতে হবে, কারণ জোয়ার এসে আবারও সব ভেঙে দিতে পারে, বন্যাও হতে পারে

➡️ ১০.৫ লক্ষ হেক্টর কৃষিজমি এবং ৫৮,০০০ হেক্টর ফিশারিজ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৭১০ কিমি গ্রামীণ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে

➡️ রাজ্যের ৯০% এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে। কলকাতায় সিইএসসির ৩২.৭ লক্ষ গ্রাহকের বাড়িতে (৩৩ লক্ষ গ্রাহকের মধ্যে) বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে

➡️ পর্যাপ্ত খাদ্যসামগ্রী আছে; জেলাশাসকরা দেখবেন যাতে ঠিকমতো ত্রাণসামগ্রী বিতরণ করা হয়, কেউ যেন অভুক্ত না থাকে

➡️ ক্ষতিগ্রস্ত এলাকায় টিউবওয়েল পুনরায় বসানোর জন্য ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে

➡️ বাংলার বিজ্ঞানী ও গবেষকরা বিভিন্ন জাতের ধান তৈরী করেছেন যা লবনাক্ত জলে জন্মাতে পারে। এটিকে পেটেন্ট করা উচিত। কৃষি এবং অন্যান্য ক্ষেত্রে এই জাতীয় সমস্ত অগ্রগতিকে পেটেন্ট করতে হবে

➡️ দুঃখের বিষয়, দমকল বিভাগের এক তরুণ কর্মী সুকান্ত সিংহ রায় আজ কর্মরত অবস্থায় প্রাণ হারিয়েছেন। তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে

➡️ ত্রাণ ও পুনর্বাসন কাজের বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য রাজ্য এবং জেলা-স্তরে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে

➡️ #কোভিড টেস্টের ক্ষেত্রে বাংলা কিভাবে জয়লাভ করছে তাই নিয়ে একটি #নতুন এক মিনিটের #ভিডিও রইলো আপনাদের সকলের জন্য

spot_img

Related articles

মমতা বোধহয় রাগ করেছেন: রাষ্ট্রপতির ক্ষোভের জবাবে তৃণমূলের অভিযোগের তির কমিশনের দিকে

”মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতো। আমিও বাংলারই মেয়ে। বাংলার মানুষকে আমি ভালোবাসি। মমতা বোধহয় রাগ করেছেন, তাই...

চ্যাম্পিয়ন-রানার্স দলের জন্য রেকর্ড পুরস্কারমূল্য, মূল্য তালিকা শুনলে চমকে যাবেন

রবিবার টি২০ বিশ্বকাপের মেগা ফাইনাল। এবার পুরস্কারমূল্য (Prize money ) বাড়ছে ২০২৪ সালের তুলনায়। মোট ১৩.৫ মিলিয়ন ডলার...

গ্রীষ্মের বাংলা বক্সঅফিসে জিৎ বনাম শিবপ্রসাদ, ভিন্ন স্বাদের দুই ছবিতে হলে ফিরবে দর্শক! 

গরমের ছুটিতে গোয়েন্দা বনাম বিপ্লবীর জমজমাট লড়াই। আখেরে কি জয় হবে বাংলা সিনেমার? ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের প্রথম...

দেশকে বেচেছেন মোদি! গ্য়াসের দাম বাড়ানোয় ‘এপস্টেইন’ প্রসঙ্গে তুলে চাপ বাড়ালেন মমতা

যেভাবে অপরিকল্পিত পথে হেঁটে কখনও মার্কিন শুল্কের চাপ, কখনও দেশের মানুষের উপর জ্বালানি বাড়ানোর চাপ দিয়েই চলেছে কেন্দ্রের...