Tuesday, March 17, 2026

মর্মস্পর্শী: স্টেশনে চিরঘুমে থাকা মায়ের চাদর ধরে তুলতে চাইছে একরত্তি শিশু!

Date:

Share post:

“কতক্ষণ ধরে ডেকে তোলার চেষ্টা করছি, তবুও মা কেন যে উঠছে না! প্ল্যাটফর্ম কি একটা কোনও ঘুমোনোর জায়গা হল? বাড়ি যেতে হবে তো”- মায়ের চাদর টেনে যেন এই কথাই বলতে চাইছে একরত্তি শিশু । কিন্তু তাকে কে বোঝাবে পৃথিবীর মায়া ত্যাগ করে অনেক আগেই চলে গিয়েছেন তার মা। এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, বিহারের মুজফ্‌ফরপুর স্টেশনের ঘটনা এটি। শিশুটির পরিবার সূত্রে খবর, শ্রমিক স্পেশাল ট্রেনে সন্তান সহ আমদাবাদ থেকে বিহারে ফিরছিলেন ওই তরুণী। পথে প্রচণ্ড গরম, ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। ট্রেন মুজফ্‌ফরপুর স্টেশনে পৌঁছলে প্ল্যাটফর্মেই শুয়ে পড়েন তিনি। আর তার কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ।

রেল মন্ত্রকের তরফে অবশ্য জানানো হয়েছে, ওই তরুণী ট্রেনে ওঠার সময়েই অসুস্থ ছিলেন। মুজফ্‌ফরপুর স্টেশনে নামার পরেই মারা যান। রেল মন্ত্রকের তরফে টুইটেও দাবি করা হয়, ‘‘মৃতার পরিবার স্বীকার করেছে, উনি আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন’’।
কিন্তু প্রশাসন রেল বা পরিবারের এই টানাপোড়েন বুঝছে না একরত্তি শিশু। স্টেশনে চিরঘুমের শুয়ে থাকা মাকে বারবার ডেকে তোলার চেষ্টা করছে সে- যা দেখে চোখের পাতা ভিজছে নেটিজেনদের।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...