Tuesday, March 17, 2026

নাগপুর পুলিশের পোস্টারে কোভিডের বিরুদ্ধে সচেতনতার প্রচারে এবার ‘কুছ কছ হোতা হ্যায়’

Date:

Share post:

নভেল করোনাভাইরাসের জেরে আতঙ্কিত গোটা দুনিয়া। ভারতেও বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মহারাষ্ট্রে ক্রমশ দাপট বাড়াচ্ছে করোনা। নাগপুরে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ৬২১ জন। মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। এবার নাগপুরের প্রশাসন সচেতনতা বার্তা দিতে বলিউডের পথে হাঁটল। এর আগে বহু রাজ্যের প্রশাসন এক একরকম ভাবে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছিল রাজ্যবাসীর মধ্যে। করোনা মহামারিকে দূরে রাখতে হলে অবশ্যই ব্যবহার করতে হবে মাস্ক। এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘কুছ কছ হোতা হ্যায়’র সাহায্য নিয়েছেন নাগপুর পুলিশ।

১৯৯৮ সালের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্য ছিল, যেখানে অভিনেতা শাহরুখ খান একহাতে কাজলকে জড়িয়ে ধরে আছেন, আর অপর হাতে রানি মুখোপাধ্যায়ের হাত ধরে রেখেছেন। এই দৃশ্যকেই একটু অন্যভাবে ব্যাখা করেছে নাগপুর পুলিশ। শাহরুখ খানকে আমজনতা, কাজলকে বাড়ির বাইরে বের হওয়া ও রানি মুখোপাধ্যায়কে মাস্ক হিসেবে চিহ্নিত করা হয়েছে। সঙ্গে লিখেছেন, “Dont let this bond break…Kyunki, Bohot Kuch Hota Hai!” নাগপুর পুলিশের এই বার্তা বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, মাস্ক ছাড়া বাইরে বের হবেন না। অনেক কিছু সমস্যা হতে পারে।

আপাতত নাগপুর পুলিশের এই পোস্ট ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ায়। নাগপুর পুলিশের এই প্রচেষ্টা সোশ্যাল মিডিয়ায় প্রশংসাও কুড়িয়েছে।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...