Sunday, June 14, 2026

ত্রাণে ব্যস্ত, দুচারদিনেই জবাব দেব: সুদীপকে সাধন

Date:

Share post:

শোকজের চিঠির জবাব দিলেন না মন্ত্রী সাধন পান্ডে।

উত্তর কলকাতা জেলা তৃণমূল সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, তাঁর চিঠির জবাবে সাধনবাবু তাঁকে দুলাইনে জানিয়েছেন আপাতত এলাকায় ত্রাণকার্যে ব্যস্ত তিনি। ফলে কাল-পরশু যা উত্তর দেওয়ার দেবেন।

উল্লেখ্য, সাধনবাবুকে শোকজ করার চিঠিতে এর দায় নিজের ঘাড়ে রাখেননি সুদীপ। চিঠির শুরুতেই লিখেছেন,” আই হ্যাভ বিন ডাইরেক্টেড।” ফোনেও একথা সাধনকে তিনি জানিয়েছেন বলে খবর।

সাধন পান্ডে অবশ্য নিজেকে পুরনো দিনের আন্দোলনের সৈনিক বলেই মনে করছেন। পুরসভার কাজের প্রসঙ্গে তিনি যেভাবে ক্ষোভ উগরে দিয়েছেন, তাতে সাধারণ মানুষের পূর্ণ সমর্থন পাচ্ছেন তিনি। দল বিষয়গুলি বিবেচনা না করে শোকজ করায় তিনি চটেছেনও বিস্তর। তবে নেত্রী ও দলের প্রতি তাঁর আস্থা অটুট; তাই ন্যায়বিচার আশা করছেন।

 

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...