Monday, May 4, 2026

নেহেরু ও গান্ধী পরিবারের পঞ্চম প্রজন্মও এবার খবরের শিরোনামে

Date:

Share post:

ইন্দিরা গান্ধীর কনিষ্ঠপুত্র সঞ্জয় গান্ধী এবং মানেকার সন্তান বরুণ গান্ধীর কন্যা অনসূয়া গান্ধী স্কুলে প্রাথমিক পর্ব পেরিয়ে উচ্চপ্রাথমিক ধাপে ঢুকলো। আর মেয়ের এই সাফল্যের ছবি টুইট করে উদযাপনও করলেন বাবা বরুণ গান্ধী৷

বিজেপি নেতা বরুণ গান্ধীর মেয়ে ৫ বছরের অনসূয়া প্রথম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ করে দ্বিতীয় শ্রেণিতে পা রেখেছে৷৷ স্কুলের সর্বকনিষ্ঠ ছাত্রী হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে অনসূয়া। ২০১৪ সালের আগস্ট মাসে জন্ম হয় বরুণ আর যামিনীর কন্যা অনসুয়ার। মেয়ের ছবি টুইটারে পোস্ট করে বিজেপি সাংসদ বরুণ গান্ধী লিখেছেন , “আমার মেয়ে প্রথম শ্রেণি পেরিয়ে দ্বিতীয় শ্রেণিতে পা রাখল। ক্লাসের সর্বকনিষ্ঠ পড়ুয়া হিসেবে এই সাফল্য পেয়েছে।” টুইটারে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে বাড়িতেই ক্যামেরার সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে বরুণ-কন্যা। পরনে নীল ফ্রক আর মাথায় গ্র্যাজুয়েট টুপি। তাতে আবার নামের আদ্যক্ষর এজি লেখা।
বৃহস্পতিবার সকাল থেকে এই ছবি টুইটারে পোস্ট হওয়ার পর থেকেই ১৬ হাজার লাইক পেয়েছে।
নেহেরু-গান্ধী পরিবারের পঞ্চম প্রজন্ম অনসূয়া গান্ধী। সঞ্জয় গান্ধী এবং মানেকা গান্ধীর সন্তান বরুণ গান্ধীর কন্যা অনসূয়া ছাড়াও পঞ্চম প্রজন্মে আছে প্রিয়াঙ্কা গান্ধীর দুই সন্তান৷

Related articles

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...

আজ বাংলার রায়: কোন জেলার কোন গণনাকেন্দ্রে কোন বিধানসভার গণনা, জানুন বিস্তারিত

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ফলপ্রকাশ হবে আজ। সোমবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। ৭৭টি কেন্দ্রে ২৯৩...

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
107 এগিয়ে
বিজেপি
123 এগিয়ে
কংগ্রেস
5 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
1 এগিয়ে