Saturday, May 9, 2026

বিশ্বকাপ নয় অক্টোবরে স্মিথদের সঙ্গে টি-২০ সিরিজ, পিঙ্ক টেস্টও

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ করা যাচ্ছে না, কিন্তু ওই অক্টোবরেই টি-২০সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে মেন ইন ব্লু। মূলত সে নিয়ে আইসিসির অন্দরমহলে ব্যাপক বিরোধ তৈরি হয়েছে। বিশ্বকাপ করা না গেলে টি-২০ সিরিজ কীভাবে? এ নিয়ে বিস্তর বিতর্ক হয় বৈঠকে। সিরিজের স্বপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার বক্তব্য, দ্বিপাক্ষিক সিরিজে শুধু ৩২ জন খেলোয়াড়ের স্বাস্থ্যের বিষয়, আর বিশ্বকাপ মানে ১৬টি দলের ২৫৬ জন খেলোয়াড়। কার্যত অস্ট্রেলিয়ার নেতিবাচক মনোভাবের কারণে টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যাচ্ছে। একইসঙ্গে সকলকে চমকে দিয়ে এদিন ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। তাতে বড় খবর হলো ২০২১-এর ৩ জানুয়ারি থেকে থেকে ভারত অ্যাডিলেডে খেলতে নামছে পিঙ্ক টেস্ট। অক্টোবরে টি-২০সিরিজ দিয়ে সফর শুরু। ৪ টেস্টের সিরিজ শুরু ৩ ডিসেম্বরে। তবে নভেম্বরে থাকছে ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচও। সব মিলিয়ে লকডাউন ও করোনা হামলার পর সম্ভবত ভারত-অস্ট্রেলিয়া সিরিজই হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ সিরিজ।

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...