Friday, June 26, 2026

” জয় বাংলা” মাস্ক আনছেন অভিষেক

Date:

Share post:

করোনাআবহের মধ্যেই কাজ করতে হবে। মানুষের পাশে থাকতে হবে। ত্রাণের কাজ চালাতে হবে।

ভিডিও কনফারেন্সে যুবনেতাদের এই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন গাইডলাইন দিয়েছেন তিনি। জেলায় জেলায় যুব সংগঠকরা সভাপতির বার্তায় উজ্জীবিত।

লকডাউন চলাকালীনও কীভাবে সংগঠনকে সক্রিয় রাখা যায়, দেখিয়ে দিচ্ছেন অভিষেক। সেইমত এলাকায় কাজ করছেন যুব সংগঠকরা।

জানা গেছে, একটি বিশেষ ধরণের মাস্ক কর্মীদের দেবেন অভিষেক। তার উপর লেখা থাকবে ” জয় বাংলা”। বাংলার স্বার্থে লড়াইয়ের প্রতীক ও শ্লোগান এটি।
করোনার কারণে লকডাউনে আগাগোড়া সক্রিয় অভিষেক। নিজের ডায়মন্ডহারবার শুধু নয়, জেলায় জেলায় ” কল্পতরু” প্রকল্পে বিপন্নদের খাদ্যের ব্যবস্থা করেছেন। এছাড়া সরকারি স্কিম যাতে সবাই পায়, তার ব্যবস্থা করতে কর্মীদের নামিয়েছেন। দলনেত্রীর বিভিন্ন সাংগঠনিক বৈঠকের ব্যবস্থা করে দিচ্ছেন তথ্যপ্রযুক্তির প্রয়োগে। দলীয় কর্মীদের প্রচারের সুর বেঁধে দিচ্ছেন। উপাদান তৈরি করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার জন্যে। উদয়াস্ত পরিশ্রম করে এই কঠিন দিন ও প্রতিকূল প্রচারের মধ্যেও তৃণমূলস্তরে কর্মীদের আত্মবিশ্বাস বাড়িয়ে হাল ধরে রাখছেন তিনি।

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...